শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অস্থায়ী কাঁচাবাজারের জায়গা দখলের অভিযোগ      ● পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম      ● ডামুড্যায় শিশুর মরদেহ উদ্ধার      ● মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি: অর্থমন্ত্রী      ● অস্ত্রের মুখে দুই শ্রমিক অপহরণ, দুই দিন পর উদ্ধার      ● প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট      ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা      ● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      
অস্থায়ী কাঁচাবাজারের জায়গা দখলের অভিযোগ
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি জায়গায় নির্ধারিত বৈকালিক কাঁচাবাজার স্থায়ী কাঁচামাল ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে বিকেলে সাধারণ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বসতে না পারায় স্থানীয় ক্রেতারা টাটকা শাক-সবজি কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে বিকেলে ক্ষণস্থায়ী কাঁচাবাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল, আশপাশের গ্রামের কৃষক ও ক্ষুদ্র বিক্রেতারা সরাসরি তাঁদের উৎপাদিত টাটকা শাক-সবজি নিয়ে আসবেন, আর ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে তা কিনতে পারবেন।

তবে অভিযোগ উঠেছে, উক্ত জায়গার একটি বড় অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় স্থায়ী কাঁচামাল ব্যবসায়ীরা দখল করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও স্থানীয় ওই ব্যবসায়ীদের সাটুরিয়া পশ্চিম বাজারে সরকারি জায়গা বরাদ্দ রয়েছে, তবুও তাঁরা নির্ধারিত স্থানে না গিয়ে বাসস্ট্যান্ডের এই স্থানটি ব্যবহার করছেন। এতে কৃষক ও ক্ষণস্থায়ী ব্যবসায়ীদের বাজার বসানোর সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, বৈকালিক বাজারটি নিয়মিত বসলে একদিকে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ঝামেলা ছাড়া ফসলের ন্যায্যমূল্য পেতেন, অন্যদিকে ক্রেতারাও প্রতিদিন তাজা পণ্য কিনতে পারতেন। বর্তমানে জায়গা দখলের কারণে সেই সুবিধা পুরোপুরি ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারি জায়গার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে দ্রুত সরেজমিনে পরিদর্শন এবং স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীদের জন্য আলাদা স্থান নির্ধারণের দাবি জানান তাঁরা। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে বৈকালিক কাঁচাবাজারটি পুনরায় কৃষকদের জন্য চালু হলে কৃষক ও সাধারণ ক্রেতা সবাই উপকৃত হবেন বলে আশা করছেন এলাকাবাসী।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close