রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রুশ ড্রোন হামলায় ৪০০ কোটি রুপির ক্ষতি, নিহত ১      ● ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা দেখছে ইইউ      ● বৃত্তাকার সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● অনাবাদি খালপাড়ে এখন ‘লাল সুন্দরী’র হাসি      ● অস্থায়ী কাঁচাবাজারের জায়গা দখলের অভিযোগ      ● পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম      ● ডামুড্যায় শিশুর মরদেহ উদ্ধার      ● মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি: অর্থমন্ত্রী      ● অস্ত্রের মুখে দুই শ্রমিক অপহরণ, দুই দিন পর উদ্ধার      ● প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট      ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা      ● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      
রুশ ড্রোন হামলায় ৪০০ কোটি রুপির ক্ষতি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৪১ পিএম

ইউক্রেনের সুমি শহরে ভারতীয় মালিকানাধীন কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় কারখানাটির মূল কাঠামোর প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে।

রবিবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর কারখানাটির ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। কর্মকর্তারা আশঙ্কা করছেন, হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।

কুসুম গ্রুপের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। সে সময় প্রতিষ্ঠানটি ইউক্রেনে ভারতীয় ওষুধের রপ্তানিকারক ও পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্ত প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন।

২০০২ সালে অন্য কোম্পানির ওষুধ বিতরণ বন্ধ করে নিজেদের ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু করে কুসুম গ্রুপ। পরবর্তী সময়ে ওষুধ উৎপাদনেও যুক্ত হয় প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে ভারতে এবং ২০০৯ সালে ইউক্রেনের সুমি শহরে কারখানা স্থাপন করে তারা। পরে ভারতে আরও দুটি কারখানা চালু করা হয়।

বর্তমানে কুসুম গ্রুপ ৫০টির বেশি ওষুধ উৎপাদন করে, যার অধিকাংশই জেনেরিক ওষুধ। প্রতিষ্ঠানটির এসব পণ্য ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ নয়টিরও বেশি দেশে বিক্রি হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চললেও সুমির কারখানাটিতে উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল। তবে সাম্প্রতিক ড্রোন হামলায় কারখানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিটিভির হিসাব অনুযায়ী, এ ঘটনায় ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি রুপি। কুসুম গ্রুপ নিজেদের ‘ভারতীয় শিকড়যুক্ত ইউক্রেনীয় কোম্পানি’ হিসেবে পরিচয় দিয়ে থাকে।

এদিকে, গ্রীষ্মকাল থেকে ইউক্রেনে প্রতিদিন বিপুলসংখ্যক দ্রুতগতির ও তুলনামূলক কম খরচের ‘শহেদ’ ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব ড্রোনের উচ্চগতির কারণে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে ড্রোন মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ড্রোনগুলো অনেক সময় কার্যকরভাবে সেগুলোকে ঠেকাতে হিমশিম খাচ্ছে।

অন্যদিকে, চলতি সপ্তাহে ইউক্রেন প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এফপি-৭’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ঘোষণা দিয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close