প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম

পাওনা টাকা চাইতেই চাচাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার বিকেলের দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আঁটিগ্রামে ঘটেছে।
জানা যায়, আঁটিগ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন তাঁরই চাচাতো ভাই উজ্জ্বল মিয়া।
উজ্জ্বলের কাছে পাওনা টাকা চাওয়ার পর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। আহত অবস্থায় তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাজ্জাকের বড় ভাই রেজাউল করিম জানান, পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।
স্বদেশ প্রতিদিন/এফএইচ