বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু      ● ডাকাত সন্দেহে মসজিদে ঘোষণা, পিটুনিতে আহত ৫      ● স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী      ● শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু      ● কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী      ● মামলার আসামিকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক      ● পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সাটুরিয়ায় বিএনপির বিক্ষোভ      ● ৭ লাখ ৪১ হাজার টাকা পাওনা চাওয়ায় হুমকির অভিযোগ      ● এমপি সাঈদ আহমেদ আসলামের পোনামাছ অবমুক্ত      ● ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ডেঙ্গুর প্রকোপে নারী ও শিশুর মৃত্যু      
পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিম হাজড়াপাড়া গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আকতার (৩) ও তার ফুফাতো বোন আফরিন আকতার (৩)। আফরিন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কবির মণ্ডলের মেয়ে। সে গত কয়েক দিন হলো পরিবারের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠোনে একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও তাদের না পেয়ে সন্দেহবশত পুকুরে অনুসন্ধান চালালে দুই শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে দেখা যায়, তারা মারা গেছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জহুরুল হক পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close