বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সাটুরিয়ায় বিএনপির বিক্ষোভ      ● ৭ লাখ ৪১ হাজার টাকা পাওনা চাওয়ায় হুমকির অভিযোগ      ● এমপি সাঈদ আহমেদ আসলামের পোনামাছ অবমুক্ত      ● ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ডেঙ্গুর প্রকোপে নারী ও শিশুর মৃত্যু      ● শ্রমিক দলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ      ● লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম      ● প্রবীণদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি: বাণিজ্যমন্ত্রী       ● সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক      ● গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে      ● কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু      
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সাটুরিয়ায় বিএনপির বিক্ষোভ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাটুরিয়ার বালিয়াটি বাজার এলাকায় এ বিক্ষোভ আয়োজন করা হয়।

মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমির হামজা, সদস্য সচিব নজরুল ইসলাম ফরিদ, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করা হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close