বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী      ● শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু      ● কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী      ● মামলার আসামিকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক      ● পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সাটুরিয়ায় বিএনপির বিক্ষোভ      ● ৭ লাখ ৪১ হাজার টাকা পাওনা চাওয়ায় হুমকির অভিযোগ      ● এমপি সাঈদ আহমেদ আসলামের পোনামাছ অবমুক্ত      ● ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ডেঙ্গুর প্রকোপে নারী ও শিশুর মৃত্যু      ● শ্রমিক দলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ      ● লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম      
স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে তিনি বন্দর পরিদর্শনে এসে বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান ও যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রথমে তারা বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে যান। পরে টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কর্মকাণ্ড, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা, যাত্রীদের ভোগান্তি কমানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শন শেষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বেনাপোল স্থলবন্দর অনন্য ভূমিকা পালন করছে। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে।

পরে প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন এলাকা এবং বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বন্দরের কার্যক্রম ও অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close