বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি বেশি      ● দায়িত্ব পালনকালে আহত আনসারদের সুচিকিৎসায় ডিজির নির্দেশনা      ● বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● ফেনীর নতুন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন      ● কয়রায় আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● চুয়াডাঙ্গায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল      ● বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ      ● যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প      ● মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি      ● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      
ডেঙ্গুর প্রকোপে নারী ও শিশুর মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।


মৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের শিশুসন্তান মহব্বত আলী।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফেরদৌসী খাতুন। পরে তাঁর এনএস-১ পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে ডেঙ্গু কর্নারে তাঁর মৃত্যু হয়।


অন্যদিকে, মঙ্গলবার রাতে তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশু মহব্বত আলীকে। তবে এনএস-১ বা অ্যান্টিবডি পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই ভোররাতে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল।


২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া শিশুটির ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব না হলেও তার মধ্যে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল।


হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, বর্তমানে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত চাপের মধ্যে সেবা দিতে হচ্ছে।


ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম আরও জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।



স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close