বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডাকাত সন্দেহে মসজিদে ঘোষণা, পিটুনিতে আহত ৫      ● স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী      ● শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু      ● কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী      ● মামলার আসামিকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক      ● পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সাটুরিয়ায় বিএনপির বিক্ষোভ      ● ৭ লাখ ৪১ হাজার টাকা পাওনা চাওয়ায় হুমকির অভিযোগ      ● এমপি সাঈদ আহমেদ আসলামের পোনামাছ অবমুক্ত      ● ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ডেঙ্গুর প্রকোপে নারী ও শিশুর মৃত্যু      ● শ্রমিক দলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ      
ডাকাত সন্দেহে মসজিদে ঘোষণা, পিটুনিতে আহত ৫
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম

যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে সংঘবদ্ধ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

এ সময় মসজিদে-মসজিদে মাইকিং করে এলাকায় ডাকাত আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের দুই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন যুবক গ্রামে প্রবেশ করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও তল্লাশি করছিলেন।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ডাকাত বলে সন্দেহ করেন। একপর্যায়ে বালিয়াডাঙ্গা বিসিক এলাকা থেকে তাদের ধাওয়া করা হয়।

পরে মান্দারতলা এলাকায় প্রাইভেটকারটি রেখে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মালোপাড়া এলাকায় স্থানীয়রা চারজনকে ধরে ফেলেন। পরে তাদের সংঘবদ্ধ পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের হাতে আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নীরব, সুজন ও তানজিম। পরে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজনের দাবি, ওই ব্যক্তিদের সঙ্গে একজন নারীও ছিলেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

হাসপাতালে নেওয়ার পর আটক ব্যক্তিরা পুলিশের কাছে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। তাদের একজন দাবি করেন, এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে তারা সেখানে গিয়েছিলেন।

আরেকজন বলেন, তাদের একজনের স্ত্রীকে নিতে এলাকায় এসেছিলেন। তবে গ্রামবাসী তাদের ডাকাত সন্দেহ করে আটক করেন।

অন্য একজন দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আটক ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন।

তবে ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close