বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ডেঙ্গুর প্রকোপে নারী ও শিশুর মৃত্যু      ● শ্রমিক দলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ      ● লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম      ● প্রবীণদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি: বাণিজ্যমন্ত্রী       ● সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক      ● গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে      ● কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু      ● বুকে ব্যথা ছাড়াও যেসব লক্ষণ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকে      ● অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী প্রদান      ● সংঘাত অবসানে শর্ত নয়, পদক্ষেপের ক্রম নিয়ে মতপার্থক্য      
ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর এলাকার একটি ইটভাটা থেকে মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চর অনুপনগর এলাকার নাইস ইটভাটার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান মিজান চর অনুপনগর মোল্লাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে স্থানীয় লোকজন নাইস ইটভাটার ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close