বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৪:৩০ PM

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। প্রায় দেড় মাস আগে তাঁর বাবা মারা যান। চার বোন ও এক ভাইয়ের মধ্যে নাজমুল ছিলেন একমাত্র ছেলে। তাঁর চার বোনেরই বিয়ে হয়েছে। বর্তমানে নাজমুল ও তাঁর মা বাড়িতে থাকতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় নাজমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, হাসপাতালে আনার আগেই নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #হোমনা #কুমিল্লা #বিদ্যুৎস্পৃষ্ট #যুবকেরমৃত্যু #নাজমুলইসলাম #দুর্ঘটনা #মোবাইলচার্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close