বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      হাসিনা-কাদেরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ      ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়ছেন এমবাপ্পে-ইয়ামাল?      এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়      
পূর্ণ দল নিয়ে আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম

আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় অবস্থানরত বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন মিডফিল্ডার শমিত সোম ও উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে ফিরেছেন সোহেল রানাও। তিন খেলোয়াড় যোগ দেওয়ায় পূর্ণতা পেয়েছে বাংলাদেশের স্কোয়াড।

সোমবার রাতে ইংল্যান্ড থেকে জাকার্তায় পৌঁছান ১৯ বছর বয়সী ফারহান আলি ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহ্যাম থেকে ধারে বর্তমানে পঞ্চম স্তরের দল বোরহ্যাম উড এফসিতে খেলছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাকার্তায় পৌঁছান শমিত সোম। কিছুক্ষণ পর দলের সঙ্গে যোগ দেন সোহেল রানা। এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন হামজা চৌধুরী।

টিম হোটেলে পৌঁছে বাফুফের প্রকাশিত ভিডিও বার্তায় শমিত সোম বলেন, দলের সঙ্গে যোগ দিতে পেরে তিনি আনন্দিত এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। নতুন দল ও নতুন কোচের অধীনে নতুন পথচলা শুরু হচ্ছে বলেও জানান তিনি।

সামনে আসিয়ান কাপ ও সাফসহ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থাকায় বাংলাদেশ ফুটবলের জন্য সময়টি রোমাঞ্চকর বলেও মন্তব্য করেন শমিত।

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে জাকার্তায় প্রথমবারের মতো পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলনে নামবে বাংলাদেশ।

আসিয়ান কাপে বাংলাদেশের অভিযান শুরু হবে শুক্রবার। প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে দলটি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

টুর্নামেন্টে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close