শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অ্যাটর্নি জেনারেল: সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে      ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা      আগস্টে মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশ, ১০ মাসের মধ্যে সর্বনিম্ন      ১৮ সেপ্টেম্বরের নামাজের সময়সূচি প্রকাশ      সৌদির হাতে F-35: কেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক?      টানা তৃতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের মূল্য      সেনাবাহিনী, হুথি ও সৌদি জোটের সংঘাতে রক্তক্ষয়ী পরিস্থিতি      রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৫৬৪      নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান      ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী      ২৪ সেপ্টেম্বরই শেষ হচ্ছে ২০২৭ সালের হজ নিবন্ধন      পুত্রবধূকে ধর্ষণ, মধুখালীতে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড      
অ্যাটর্নি জেনারেল: সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য আয়োজিত নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইন কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু আদালতে মামলা জয় করা নয়। তাদের মূল দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করা। এজন্য আইন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ে এ ধরনের উচ্চতর প্রশিক্ষণ এবারই প্রথম আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণটির মাধ্যমে আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, নিরপেক্ষতা এবং বিচারপ্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #অ্যাটর্নি_জেনারেল #রুহুল_কুদ্দুস_কাজল #সিন্ডিকেট #জিরো_টলারেন্স #দুর্নীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close