মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
১৫ হাজার মানুষের কর্মসংস্থান আবুল খায়ের গ্রুপের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম

ফরিদপুরে বন্ধ হয়ে যাওয়া রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ আবারও উৎপাদনে ফিরেছে আবুল খায়ের গ্রুপের উদ্যোগে। প্রতিষ্ঠানটি শুধু এই পাটকল নয়, আরও কয়েকটি বন্ধ পাটকল চালু করে পাটপণ্য উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করেছে।

আবুল খায়ের গ্রুপের আওতায় বর্তমানে ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজে পাটপণ্য উৎপাদন হচ্ছে। এসব কারখানা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কর্মরত শ্রমিকদের বড় একটি অংশ কর্মহীন হয়ে পড়েছিলেন।

প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল শেখ শাবাব আহমেদ জানিয়েছেন, চারটি বন্ধ পাটকল চালুর ফলে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন কারখানা স্থাপনের পরিবর্তে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে পাট খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আবুল খায়ের গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, এসব পাটকল থেকে বছরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও অন্যান্য পাটজাত পণ্য রপ্তানি করা হবে। চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের পাশাপাশি তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশে এসব পাটপণ্য রপ্তানি করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

শেখ শাবাব আহমেদ বলেন, পাটপণ্যের ব্যবসা মূলধননির্ভর হওয়ায় নতুন কারখানা স্থাপনের পরিবর্তে বন্ধ থাকা কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি খাতের বন্ধ থাকা আরও ৩ থেকে ৪টি পাটকল নেওয়ার জন্যও আবেদন করেছে আবুল খায়ের গ্রুপ।

তিনি আরও বলেন, বাংলাদেশের পাটের মান ভালো এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে। এ কারণে পাটপণ্যে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবে পাটচাষীরাও উপকৃত হবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #আবুলখায়েরগ্রুপ #কর্মসংস্থান #পাটকল #পাটশিল্প #পাটপণ্য #পাটরপ্তানি #বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close