বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মেধাবীদের এগিয়ে যেতে ভিসার প্রয়োজন হয় না: শিক্ষামন্ত্রী      মার্কিন রাষ্ট্রদূতের সাথে সচিবালয়ে বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক ও অপতথ্য রোধে গুরুত্ব      ই-ফুটবল ইকোসিস্টেম শক্তিশালী করতে ৭৫ ক্লাবের উদ্যোগ      আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য: বিমানমন্ত্রী      সৌদি আরবের পবিত্র ভূমির নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সংহতি প্রকাশ      আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট      ২০৪০ সালের মধ্যে স্বাভাবিক হতে পারে পৃথিবীর ওজোনস্তর      ভারতের বিপক্ষে আফগানিস্তানের টানা ১০ম হার      রুয়েটের শিক্ষা-গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে গুরুত্ব রাষ্ট্রপতির      নতুন পে-স্কেলে কার বেতন কত      স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ      মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল, নতুন তদন্ত কমিটি      
মেধাবীদের এগিয়ে যেতে ভিসার প্রয়োজন হয় না: শিক্ষামন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম

বিগত সরকারের সময়ে শিক্ষাখাতে দেওয়া বরাদ্দে ‘শুভঙ্করের ফাঁকি’ ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন। একই সঙ্গে বর্তমান শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহসানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। মেধা ও যোগ্যতা থাকলে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা থাকার কথা নয়। তার ভাষায়, ‘যার মেধা আছে, তার কোনো ভিসা লাগে না।’

বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে শুভঙ্করের ফাঁকি ছিল। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাই তাদের উপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। এ সময় আগামী বছর থেকে সারা দেশে ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও বক্তব্য দেন। তিনি বলেন, হল ও রুম দখলের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না।

এ সময় তিনি একটি দল দেশে ‘পাকিস্তানের কালচার’ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করে শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close