সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারসহ ছয় দফা দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় দুটির সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ আগস্ট একই দাবিতে মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, মিল-কারখানার দূষণ বন্ধ, অন্যের দখলে থাকা বিদ্যালয়ের জমি উদ্ধারসহ ছয় দফা দাবি জানানো হয়।

তবে সময় পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

যে ছয় দাবি শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর।

নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা।

বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ।

বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা।

বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং মিল-কারখানার দূষণ বন্ধ করা।

শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তাদের মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের কোনো বিকল্প নেই। পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি সংরক্ষণ জরুরি।

ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বিক্ষোভ করে।

বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #নেত্রকোনা #কলমাকান্দা #শিক্ষার্থীদেরবিক্ষোভ #সড়কঅবরোধ #মানববন্ধন #বিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close