রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এনএসইউতে মানবিকবিদ্যা ও মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত      ● চামড়া শিল্পের উন্নয়নে প্রাক-অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি      ● ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা      ● টাঙ্গাইলে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাস করেনি কেউ      ● পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে এইচএসসিতে শতভাগ ফেল      ● সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবনে      ● চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী কাজলের গণসংযোগ ও উঠান বৈঠক      ● শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন      ● বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উদযাপন      ● নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন      ● রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত      ● মীরসরাইয়ে গাছ কাটার সময় গাছ পড়ে যুবক নিহত      
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ আরও ৩ মাস বাড়ল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী আরও ৯০ দিন বা তিন মাস দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন নির্বাচিত নেতারা। গত রোববার (১৪ সেপ্টেম্বর) বর্তমান কমিটির এক বছরের নির্ধারিত মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও নতুন নির্বাচনের তফসিল ঘোষণা না করায়, ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটি আপাতত দায়িত্ব চালিয়ে যাচ্ছে।

ডাকসুর গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদ ৩৬৫ দিন হলেও, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে অতিরিক্ত ৯০ দিন রুটিন দায়িত্ব পালনের বিধান রয়েছে। তবে এই অতিরিক্ত সময়ে বর্তমান কমিটি কোনো গুরুত্বপূর্ণ বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না এবং নতুন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ামাত্রই তারা দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন নেতারা। এদিকে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্রত্ব থাকা সাপেক্ষে বর্তমান নেতারা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে শিবির-সমর্থিত প্যানেলের নেতারা গত বছরের ১৪ সেপ্টেম্বর ডাকসুর দায়িত্ব গ্রহণ করেছিলেন।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #ডাকসু #ঢাকাবিশ্ববিদ্যালয় #আবুসাদিককায়েম #এসএমফরহাদ #ছাত্রসংসদ #বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close