প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম

বিশিষ্ট নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নির্মাতা আশিকুর রহমান জানান, সজীব আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এদিন বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টর মসজিদে তার জানাজা শেষে ১২ নম্বর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার আকস্মিক এই প্রয়াণে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব ও তাসনুভা তিশাসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শোকবার্তায় তাঁর সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও স্মৃতির কথা স্মরণ করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে মারুফ হোসেন সজীব ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘সিকিউরিটি গার্ল’, ‘বিকেল বেলার ছাদ’, ‘আদরের চাঁদ’ ও ‘জোড়া শালিকের ঘর’-এর মতো বহু জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি