সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মাত্র দুই কোটি রুপির ‘হনুমান অংশ’ সিনেমার প্রায় ২৮০ কোটি টাকা আয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম

বড় কোনো তারকা বা বিশাল বাজেট ছাড়াই মাত্র দুই কোটি রুপি ব্যয়ে নির্মিত আধ্যাত্মিক ড্রামা সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে প্রায় ২৮০ কোটি টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছে। বিশাল চতুর্বেদির পরিচালনায় নির্মিত এই সিনেমাটি মুক্তির প্রথম দুই সপ্তাহে তেমন সাড়া না ফেললেও পরবর্তীতে দর্শকদের মুখে মুখে প্রচার বা ‘মাউথ পাবলিসিটি’র কারণে এর ব্যবসায় অভাবনীয় গতি আসে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ৩৯তম দিনে ভারতে ছবিটির আয় ২৬৩.৩০ কোটি রুপি এবং আন্তর্জাতিক বাজার থেকে ১৬.৫০ কোটি রুপি যোগ হয়ে এর বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ২৭৯.৮০ কোটি রুপি। বক্স অফিসে এই ছবিটির দাপটের মুখে অক্ষয় কুমার ও সাইফ আলী খান অভিনীত আলোচিত সিনেমা ‘হাইওয়ান’-ও কিছুটা চাপে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ছবিটির এই সাফল্যের পেছনে কেবল ধর্মীয় আবেগ কাজ করেনি; বরং এর গল্প, আধ্যাত্মিক দর্শন এবং মানবিক বার্তা দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে এনেছে। সিনেমাটিতে প্রতিহিংসা বা জোর করে পাওয়ার আকাঙ্ক্ষার পরিবর্তে অহংকার, কামনা ও আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে জীবনের গভীর অর্থ খোঁজার প্রয়াস দেখানো হয়েছে। ভারতীয় সাধক নীম করোলি বাবা বা মহারাজ জির জীবন ও দর্শনকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত হয়েছে, যেখানে নিঃস্বার্থ আত্মসমর্পণ ও আত্মিক শান্তির বিষয়টি ফুটে উঠেছে। সীমিত বাজেটের মধ্যে নিখুঁত ভিজ্যুয়াল উপস্থাপন এবং নীম করোলি মহারাজের চরিত্রে শোভিনব সত্যের প্রশংসনীয় অভিনয় ছবিটিকে দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। উল্লেখ্য, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং ফেসবুকের মার্ক জাকারবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও অতীতে এই সাধকের দর্শনে অনুপ্রাণিত হয়েছিলেন।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #হনুমানঅংশ #বক্সঅফিস #বলিউড #নীমকরোলিবাবা #স্লিপারহিট #চলচ্চিত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close