বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ AM আপডেট: ১৫.০৯.২০২৬ ১:৩৮ PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে রাজধানীর লালমাটিয়া থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ার মীনাবাজারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতায় সাবেক সংসদ সদস্য আজিজুল হককে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আঘাত পান। তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে পরে পুলিশি পাহারায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত বলে জানিয়েছে পুলিশ।

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য
খন্দকার মো. আজিজুল হকের বয়স ৬৯ বছর। তিনি পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচিত হন তিনি।

আজিজুল হকের বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়। রাজধানীর লালমাটিয়ায় আটকের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  খন্দকার_আজিজুল_হক #সাবেক_এমপি #লালমাটিয়া #ছাত্রদল #পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close