
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করা ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করেন—এমন বর্ণনাও হাদিসে পাওয়া যায়।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন বান্দার যে আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, তা হলো নামাজ। নামাজ সঠিক হলে সে পরিত্রাণ পাবে। আর নামাজে ত্রুটি থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে। ফরজ নামাজে কোনো ঘাটতি থাকলে নফল ইবাদতের মাধ্যমে তা পূরণ করার সুযোগের কথাও হাদিসে উল্লেখ রয়েছে। (আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, ইবনে মাজাহ ১৪২৫)
অন্য এক হাদিসে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফেকি থেকে মুক্তি। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪১)
আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ও ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো।
আজকের নামাজের সময়সূচি
ফজর: ভোর ৪টা ২৯ মিনিট
জোহর: সকাল ১১টা ৫৪ মিনিট
আসর: বিকেল ৪টা ২০ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট
ইফতার: সন্ধ্যা ৬টা ০৬ মিনিট
মাগরিব: সন্ধ্যা ৬টা ০৬ মিনিট
ইশা: সন্ধ্যা ৭টা ১৯ মিনিট
বুধবার, ১৬ সেপ্টেম্বরের সময়
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ভোর ৪টা ২৭ মিনিট
ফজর: ভোর ৪টা ২৮ মিনিট
সূর্যোদয়: ভোর ৫টা ৪৪ মিনিট
বিভাগীয় শহরে সময়ের পার্থক্য
ঢাকার সময়ের সঙ্গে বিভিন্ন বিভাগীয় শহরের নামাজের সময় কিছুটা যোগ বা বিয়োগ করতে হবে।
সময় বিয়োগ হবে:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
সময় যোগ হবে:
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
স্বদেশ প্রতিদিন/এস পি