বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই অফিস আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে বদলির আগের আদেশও বাতিল করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ বাতিল করা হলো। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলোতে দায়িত্বে এই রদবদল কার্যকর করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #ডিএমপি #ঢাকা_মেট্রোপলিটন_পুলিশ #পুলিশ #সহকারী_পুলিশ_কমিশনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close