প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। তবে ফরম পূরণের পর পরীক্ষার ফি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে।
এর আগে ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার সেই সময়সীমা বাড়ানো হলো।
স্বদেশ প্রতিদিন/এফএইচ