বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে আটকে গেল ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তিস্তা, যমুনা, কমিউটারসহ কয়েকটি ট্রেনের চলাচলসূচিতে বিপর্যয় দেখা দিয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেটি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

রিলিফ ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। এরপর রেললাইন পরীক্ষা করে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও ময়মনসিংহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close