বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সব কমিটির শূন্য পদ পূরণে পদোন্নতি দেবে বিএনপি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম আপডেট: ১৩.০৯.২০২৬ ৬:৩৮ PM

দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে শূন্য হয়ে যাওয়া পদগুলো পূরণে নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের মেয়াদোত্তীর্ণ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দলের সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সারা দেশের মেয়াদোত্তীর্ণ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শিগগিরই এই পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের বিভিন্ন কমিটিতে কেউ মারা গেছেন, কেউ দল থেকে সরে গেছেন বা বহিষ্কৃত হয়েছেন—এভাবে যেসব পদ শূন্য হয়েছে, সেগুলো পূরণের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, এসব শূন্য পদে সংশ্লিষ্ট কমিটির অব্যবহিত নিচের পদে থাকা নেতাদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিবেচনা করা হবে। প্রয়োজনীয় বিধি অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

🗳️ ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি জানিয়েছে, যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী তারা আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র পূরণ করে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

এরপর আগামী ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

🦟 ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে সচেতনতামূলক প্রচারণা চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে প্রচারপত্র তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হবে। স্কুল, মাদ্রাসা, কলেজ এবং হাট-বাজারে আবর্জনা ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত বিন স্থাপনের আহ্বানও জানানো হয়েছে।

রিজভী জানান, প্রয়োজন হলে এসব উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের মানুষের স্বস্তি নিশ্চিত করতে ডেঙ্গু ও জ্বালানি সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে নেতাদের মতামত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসে বিএনপি। বৈঠকের শুরুতে নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ায় তার সুস্থতা কামনা করা হয়।

বৈঠক রাত ৮টার দিকে শুরু হয়ে সাড়ে ৯টার কিছু পর শেষ হয়। এতে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বিএনপিরবৈঠক স্থায়ীকমিটি উপনির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close