বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      
ডাকসুর এক বছর: প্রতিশ্রুতি পূরণ হয়নি, বাড়ছে বিতর্ক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বেশির ভাগ পদে জয় পেয়েছিল ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচনের আগে শিক্ষার্থীদের সামনে আবাসন, খাবারের মান, নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি।

তবে এক বছর পর এসে দেখা যাচ্ছে, এসব প্রতিশ্রুতির উল্লেখযোগ্য অংশ এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে আবাসনসংকটের সমাধান ও প্রথম বর্ষ থেকেই বৈধ আসন নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

নির্বাচনের আগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল—প্রথম বর্ষ থেকেই হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৈধ আসন নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অমর একুশে হলের শিক্ষার্থী শাফিনূর রহমান তাজিম এরই একটি উদাহরণ। এপ্রিল থেকে তাঁর ক্লাস শুরু হলেও প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো তিনি হলে আসন পাননি। ফলে বাধ্য হয়ে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাঁকে।

শাফিনূরের ভাষায়, হলে আসন না পাওয়ায় বাইরে থাকার অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। একই সঙ্গে যাতায়াতসহ নানা ধরনের ভোগান্তিও পোহাতে হচ্ছে তাঁকে।

শুধু আবাসন নয়, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত খাদ্যের মান, ক্যাম্পাসের নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পর এসব ক্ষেত্রেও প্রতিশ্রুতির তুলনায় বাস্তবায়নের চিত্র খুব একটা সন্তোষজনক নয় বলে উঠে এসেছে।

ডাকসুর নির্বাচনের সময় শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন পর ছাত্র সংসদ কার্যকর হওয়ার কারণে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা আশা করেছিলেন, নির্বাচিত প্রতিনিধিরা আবাসনসংকট, হলের পরিবেশ, খাবারের মান, নিরাপত্তা এবং প্রশাসনিক বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

কিন্তু এক বছর পরও গুরুত্বপূর্ণ বেশ কিছু সমস্যা আগের মতো রয়ে যাওয়ায় ডাকসুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের ধীরগতি এবং বিভিন্ন বিষয়ে ডাকসু নেতাদের বিতর্কে জড়িয়ে পড়াও আলোচনায় এসেছে।

ফলে ডাকসুর এক বছর পূর্তিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন—নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কতটা সফল হয়েছে বর্তমান নেতৃত্ব? শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আগামী সময়ে ডাকসু কতটা কার্যকর পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডাকসু_নির্বাচন ঢাবি শিক্ষার্থীদের_দাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close