বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
এনওসি পাওয়া নিয়ে অনিশ্চয়তা, জাতীয় দলের ব্যস্ত সূচনাই বড় বাধা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি। তবে জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং নাহিদের সাম্প্রতিক চোটের কারণে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ার সম্ভাবনা বেশ কম বলে জানা গেছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিগ ব্যাশের নতুন মৌসুম। এই আসরে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্নভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজিসহ আরও কয়েকটি দল।

এখনো এনওসির আবেদন করেননি নাহিদ
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন যে বিগ ব্যাশের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নাহিদ রানাকে দলে নিতে আগ্রহী। তবে এখন পর্যন্ত নাহিদের পক্ষ থেকে এনওসির জন্য বোর্ডে কোনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি।

তিনি বলেন, নাহিদ আবেদন করলে বোর্ড বিষয়টি বিবেচনা করবে। তবে জাতীয় দলের ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে তাকে এনওসি দেওয়ার সম্ভাবনা খুবই কম।

চোটের পর ফিটনেস নিয়ে বাড়তি সতর্কতা
নাহিদ রানা সম্প্রতি গ্রেড-২ সাইড স্ট্রেইন ইনজুরি থেকে সেরে উঠেছেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি।

বিসিবির ওই কর্মকর্তা জানান, নাহিদ মাত্রই চোট থেকে ফিরেছেন। তাই তার ফিটনেস এবং ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয়টি বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার চলতি সপ্তাহের শুরুতে আবার বোলিং অনুশীলনে ফিরেছেন। সেপ্টেম্বরের এশিয়ান গেমসে তাকে পাওয়া যাচ্ছে না। তবে অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা করছে বিসিবি।

সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি
আফগানিস্তান সিরিজের পরই বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

এরপর নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে জাতীয় দল। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

এ ছাড়া সেপ্টেম্বরে হওয়ার কথা থাকা ভারতের বাংলাদেশ সফর স্থগিত হয়ে আগামী বছরের জানুয়ারিতে হতে পারে বলে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী।

আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষেও দুটি টেস্ট ম্যাচের সিরিজ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের।

সব মিলিয়ে জাতীয় দলের ব্যস্ত সূচি, সাম্প্রতিক ইনজুরি এবং ভবিষ্যৎ সিরিজগুলো বিবেচনায় নাহিদ রানার জন্য বিগ ব্যাশে খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। ফলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত বিসিবি তাকে এনওসি দেবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাহিদরানা বাংলাদেশক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close