বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গোপন নোটে উঁকি দিয়ে হাসির খোরাক রোনালদো
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম

সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হারের পর মজার এক ঘটনায় আলোচনায় এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের কৌশল জানার কৌতূহলে আল ইত্তিহাদের ডিফেন্ডার দানিলো পেরেইরার হাতে থাকা একটি গোপন নোট উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে। আল ইত্তিহাদের কোচ ইয়েন্স ভিসিং দানিলোর হাতে কিছু কৌশলগত নির্দেশনা দেন। দানিলো সেই নোট পড়ার সময় তার পেছনে গিয়ে কাগজটির দিকে উঁকি দেওয়ার চেষ্টা করেন রোনালদো। পুরো মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোনালদোর কাণ্ড বুঝতে পেরে দানিলোও হাসতে থাকেন। ম্যাচের উত্তেজনার মধ্যে দুই দলের খেলোয়াড়দের এই মজার মুহূর্তটি দর্শকদেরও নজর কাড়ে।

তবে ম্যাচ শেষ হওয়ার পর ঘটনাটিকে রোনালদোর বিরুদ্ধে মজার ছলে ব্যবহার করে আল ইত্তিহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো ও দানিলোর সেই মুহূর্তের ছবি প্রকাশ করে ক্লাবটি লেখে, ‘প্রতারণা করেও হার!’ পোস্টটি দ্রুতই আলোচনায় আসে।

ম্যাচের ফল অবশ্য রোনালদোর জন্য খুব একটা স্বস্তির ছিল না। জেদ্দায় শুরু থেকেই চাপে পড়ে আল নাসর। ম্যাচের মাত্র ২২ মিনিটের মধ্যে জর্জ ইলেনিখেনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিহাদ।

বিরতির আগে রোনালদোর সঙ্গে দারুণ সমন্বয়ের পর আল নাসরের হয়ে ব্যবধান কমান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য একের পর এক আক্রমণ চালায় আল নাসর। রোনালদোও গোলের সুযোগ তৈরি করেন।

একপর্যায়ে তার একটি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

এই পরাজয়ের ফলে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল রোনালদোর দল। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

মাঠের ফল নিজেদের পক্ষে না গেলেও রোনালদোর নোট উঁকি দেওয়ার সেই মজার মুহূর্তটি এখন ম্যাচ-পরবর্তী আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  ক্রিস্টিয়ানো_রোনালদো সৌদি_লিগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close