প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম

দেশের বাজারে সোনার দাম কমানোর পর আজ সোমবারও নতুন নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন এই দাম রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
এর আগে গত ৩ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম বেড়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা করা হয়েছিল।
অর্থাৎ সর্বশেষ সমন্বয়ের পর সব ধরনের সোনার দামই আগের তুলনায় কিছুটা কমেছে। তবে নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ সোমবারও রোববার নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি