বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শোভন কাজ ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম

শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দাবি নয়, বরং এটি নাগরিক অধিকারের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। দেশের সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ, শোভন কাজ ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও শোভন কাজ নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে তাদের দক্ষতা বাড়াতে হবে। শিল্প খাতে স্থিতিশীলতা ও আস্থা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি বলেন, দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণকে গুরুত্ব দিতে হবে। এ জন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিলসের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞা সভাপতিত্ব করেন। স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিলসের মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সম্মেলনে শ্রমিক সংগঠন, সরকার, নিয়োগকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  মাহদী আমিন বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close