বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান তথ্যমন্ত্রীর
প্রতিনিধি, ভোলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৫:১৫ PM
বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান

বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান

দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

আজ বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন—এটাই জাতির প্রত্যাশা। তবে, কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না; নৈতিকতার জায়গা থেকে তাদের বস্তুনিষ্ঠভাবে তৈরি হতে হবে। সাংবাদিকদের মনে রাখতে হবে, তাদের লেখনি যেন মানুষের কল্যাণে আসে এবং অহেতুক কারো সম্মান নষ্ট না করে।’

রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যেসব উন্নয়ন বরাদ্দ পাঠায়, সেগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কি না এবং উন্নয়ন টেকসই হচ্ছে কি না—সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।

মাদক সমস্যা প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আন্দালিভ রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে রক্ষা করতে এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশিং ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

ভোলার আঞ্চলিক উন্নয়ন নিয়ে আন্দালিভ রহমান বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও জেলাজুড়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নিয়মতান্ত্রিক উপায়ে কাজ চলছে। ভোলার সার্বিক রূপান্তরে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার), জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এফএইচএন






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close