বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
উড়োজাহাজ সিটের নিচে মিলল ৮০টি স্বর্ণের বার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার রাতে উড়োজাহাজটির ১৯এ নম্বর সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটটি বুধবার রাত ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৩৫ মিনিটে কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীরা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি চালাতে যান। তল্লাশির সময় উড়োজাহাজটি সম্পূর্ণ যাত্রীবিহীন ছিল।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে নিয়ে গিয়ে সবার উপস্থিতিতে ইনভেন্টরি করা হয়। সেখানে মোট ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। তবে এসব স্বর্ণের কোনো মালিক পাওয়া যায়নি।

শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে স্বর্ণগুলো দেশে আনা হয়েছিল বলে ধারণা করছে কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরের সীমানার বাইরে নেওয়া হলে এগুলো পাচার হয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলেও জানানো হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। চোরাচালানের অভিযোগে আটক মূল্যবান ধাতু নিষ্পত্তির নিয়ম অনুযায়ী এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/আরএম



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণ_চোরাচালান শাহজালাল_বিমানবন্দর ২০_কোটি_টাকার_স্বর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close