মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিশ্বের জটিল সমস্যার সহজ সমাধান নেই: মার্কো রুবিও
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২০ পিএম

বিশ্ব বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, জটিল আন্তর্জাতিক সমস্যাগুলোর সবসময় সহজ বা নিখুঁত কোনো সমাধান থাকে না।

ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, বিশ্ব এখন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক—উভয় ক্ষেত্রেই একটি পরিবর্তনকাল অতিক্রম করছে। এ সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান জটিল সমস্যাগুলোর সহজ কোনো উত্তর নেই।

রুবিও বলেন, পররাষ্ট্রনীতিতে অনেক সময় ভালো ও খারাপের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকে না। বরং দুটি কম-আদর্শ বিকল্পের মধ্যে থেকে একটি সিদ্ধান্ত নিতে হয়।

তার ভাষ্য, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য থাকে কোন বিকল্পটি দেশটির স্বার্থের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর, তা নির্ধারণ করা।

রুবিওর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি সংকটের ক্ষেত্রে আদর্শ সমাধান পাওয়া সম্ভব নয়। অনেক সময় সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে যে সিদ্ধান্তটি তুলনামূলকভাবে কম ক্ষতি করবে, সেটিই বেছে নেওয়াই বাস্তবসম্মত কৌশল।



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র মার্কো রুবিও আন্তর্জাতিক সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close