বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শিরোপা জিতলেই প্রেম টেকে না ইয়ামালের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম আপডেট: ২১.০৭.২০২৬ ৮:২৭ PM

জার্মানিতে দুই বছর আগে ইউরো জেতেন লামিনে ইয়ামাল। তখন তার বয়স ১৭ বছর। জার্মানির আইন অনুযায়ী, ওই বয়সী কিশোররা রাত ১২টার পর বাইরে থাকতে পারে না। জরিমানা দিয়ে তখন ইয়ামালকে ইউরো খেলিয়েছে স্পেন।


‎আইনের বেড়াজালে পড়া ইয়ামাল সে সময়ই স্টেডিয়ামে প্রেমিকা নিয়ে হাজির হয়ে আলোচনায় আসেন। আলোচনায় ছিলেন তার প্রেমিকা অ্যালেক্স পাদিলাও। স্পেন ইউরো জয়ের পর ইয়ামালের সঙ্গে মাঠে ঢুকে শিরোপার সঙ্গে পোজ দিয়েছিলেন তিনি। উদযাপন করেন দেশে ফিরে স্পেনের রাস্তায়ও।


‎কিন্তু কদিন বাদেই সমবয়সী পাদিয়ার সঙ্গে লামিনের প্রেমটা ভেঙে যায়। ওই সম্পর্ক ভাঙার পর বার্সার তরুণ তারকা ইয়ামাল মানসিকভাবে কিছুটা অস্থিরতার মধ্যে ছিলেন। কিছুদিন নিক্কি নিকোলার সঙ্গে প্রেম করেন তিনি। কিন্তু সেটাও ২০২৫ মৌসুমে লা লিগা জয়ের পর ভেঙে যায়। ওই সময় ফাতি ভাসকেস ও ক্লদিও বাভেলের সঙ্গে সময় কাটান লামিনে। দুজনই এডাল্ট অভিনেত্রী হিসেবে পরিচিত।


‎এবার বিশ্বকাপের ঠিক আগে ইয়ামালের নতুন প্রেমের খবর আসে সংবাদমাধ্যমে। গত মে মাসে ইয়ামাল ও ইনেস গার্সিয়া ডেটিং করছেন বলে খবর আসে। ২১ বছর বয়সী স্প্যানিশ এই ইনফ্লুয়েন্সার বিশ্বকাপে স্পেনের ম্যাচ চলাকালে বারবার স্টেডিয়ামে ক্যামেরা বন্দী হয়েছেন। ফাইনালের পর ইয়ামালের সঙ্গে পোজ দেওয়া এবং ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় তাকে। একে অপরকে আলিঙ্গনও করেন।


‎প্রশ্ন হলো, গার্সিয়ার সঙ্গে ইয়ামালের প্রেমটা টিকবে তো! দুই বছরে তিন প্রেমিকার সঙ্গে ব্রেক আপ হয়েছে তার। শিরোপা জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের যেন আড়ি আছে! ইউরো জয়ের পর পাদিয়ার সঙ্গে ভাঙে সম্পর্ক। এবার বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ সুন্দরী গার্সিয়ার সঙ্গে প্রেমটা টিকলে হয়!  



আরও সংবাদ   বিষয়:  লামিনে ইয়ামাল   স্পেন ফুটবল দল   প্রেমিক-প্রেমিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close