বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‎তনু হত্যায় আরো দুই সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম
ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। ছবি: সংগৃহীত

ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। ছবি: সংগৃহীত

ভিক্টোরিয়া সরকারি কলেজের সোহাগী জাহান তনু হত্যার আরো দুই সাবেক সেনা সদস্যের ডিএনএ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে আদালত ।‌


‎মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. তরিকুল ইসলাম।


‎তিনি জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও তনুর বন্ধু ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ সংগ্রহের অনুমতি দেন।


‎গত ১৭ জুলাই নতুন করে ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য যাদের নাম উঠে এসেছে তারা হলেন কুমিল্লা রাজাপাড়া এলাকার এম এ হান্নানের ছেলে সাবেক সেনা সদস্য ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জ কাজিপুর মেগাই গ্রামের সুলাইমান হোসেনের ছেলে সাবেক সেনা সদস্য জাহিদুল ইসলাম ।


‎ডিএনএ রিপোর্টের উপর ভিত্তি করে পিবিআই সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করার পরপরই দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ এবং শাহীন আলম। গত ১৭ জুলাই নতুন করে আরো দুই সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন আদালত । সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচজন সাবেক সেনা কর্মকর্তার ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিল আদালত ।


‎বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


‎উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



আরও সংবাদ   বিষয়:  তনু   সেনা সদস্য   ডিএনএ   চট্টগ্রাম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close