সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জেলা প্রশাসক
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:৫৬ AM
ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জেলা প্রশাসক

ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। শনিবার (২২ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা ও আঁটি হাউজিং এলাকায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন তারা।

এসময় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মালিকদের সাথে কথা বলে বিভিন্ন খোঁজ-খবর নেন।

ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত ২৫ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।

বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, একটি পোশাক কারখানার ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি ভবন গুলোর বিষয়ে আমরা মালিকদের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য।  

হিরাঝীল আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত সিটি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি সাংবাদিকদের জানান, আমরা মালিক পক্ষের লোকদের নির্দেশ দিয়েছি ভবনটির নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার জন্য। কারণ এটাও ঝুঁকিপূর্ণ।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ওই অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন, রাজউকের জোন-৮ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আ: সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ খান, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ওই সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   সিদ্ধিরগঞ্জ   ক্ষতিগ্রস্ত   পরিদর্শন   জেলা প্রশাসক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close