বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালী-১; দুমকীতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম

পটুয়াখালীর দুমকী উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বর্তমান সরকার একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়। যেহেতু ওনারা আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নন, তাই ওনাদের সাথে মিলেমিশে সহযোগিতা করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে।” পাশাপাশি তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু। এছাড়াও পটুয়াখালী জেলা ও দুমকী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দুমকী উপজেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন ফরাজী এবং দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ।

পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   দুমকী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close