প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি বলেন, কমিশন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা, বিভ্রান্তিকর তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ন্ত্রণ করাই কমিশনের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে।
তিনি আশা প্রকাশ করেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। পাশাপাশি রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এ নির্বাচনে অংশ নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে