বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৬ দিনে ৪ হার ভারতের, বাংলাদেশের কাছেই দু’বার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ১:০৮ PM

ক্রীড়াঙ্গনে দুঃসময় পার করছে ভারত। ক্রিকেট থেকে ফুটবল-জাতীয় দল হোক বা বয়সভিত্তিক সর্বত্রই ব্যর্থতার ধাক্কা লাগছে ‘মেন ইন ব্লু’-দের। মাত্র ছয় দিনে চারটি ম্যাচে হেরেছে ভারত, যার দুটি পরাজয়ই এসেছে বাংলাদেশের বিপক্ষে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার শুরু। কলকাতায় সিরিজের প্রথম টেস্টে নিজেদের পছন্দমতো উইকেট প্রস্তুত করেও সাড়ে তিন দিনে হার এড়াতে পারেনি শুভমান গিলের দল। এতে ৫৩ বছর পর নিজেদেরই লজ্জার রেকর্ড স্পর্শ করে ভারত। গত ১৩ মাসে ভারত নিজেদের মাটিতে কেবল দুটি টেস্ট জিতেছে, হেরেছে চারটিতে যা ১৯৬৯-১৯৭২ সালের পর সবচেয়ে বাজে সময়।

এদিনই কাতারে রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে ভারত ‘এ’ দল। অথচ সর্বশেষ এশিয়া কাপ আসরে তিনবার পাকিস্তানকে হারিয়েছিল তারা।

ফুটবলও স্বস্তি দিচ্ছে না। ২২ বছর পর বাংলাদেশের কাছে হারলো ভারত জাতীয় ফুটবল দল। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার হেরেছিল তারা। এবার মোরসালিনের গোলে সেই রেকর্ড ভাঙে লাল-সবুজরা। কয়েক দিনের ব্যবধানে দুই খেলাতেই বাংলাদেশের কাছে পরাজয় নিয়ে লজ্জার মুখে ভারত।

সর্বশেষ গতকাল (শুক্রবার) রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে নাটকীয় ম্যাচে বাংলাদেশ আবারও হারায় ভারতকে। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত সমান রান করে ম্যাচ টাই করায় খেলা যায় সুপার ওভারে। সেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে দুই বলে দুই উইকেট হারায় ভারত। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ রান, যা ওয়াইড বলেই এসে যায়।

তবে ধারাবাহিক পরাজয়ের ভিড়ে একমাত্র স্বস্তির জায়গা ভারতীয় নারী কাবাডি দল। বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী কাবাডি বিশ্বকাপে ভালো অবস্থানে রয়েছে তারা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close