বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
প্রকাশ্যে অপমানের পর স্কুলছাত্রীর মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:২২ AM

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে সুমাইয়া (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পরিবার জানিয়েছে, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রকাশ্যে অপমান ও হেনস্তার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নেয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার সহযোগীরা রিফাত উকিলকে সঙ্গে নিয়ে সুমাইয়ার বাড়িতে যান।

পরিবারের অভিযোগ, ওই সময় উক্ত ব্যক্তিরা সুমাইয়া ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে অপমান-অপদস্ত করে। এতে গভীর মানসিক আঘাত পায় সুমাইয়া। পরে ওই রাতেই নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২১ নভেম্বর সকালে জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

ঘটনার পর থেকে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শিবচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিবচর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close