বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
‘সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় ৩১ দফার ১৬ নম্বর প্রতিশ্রুতি সবচেয়ে বড় উপহার’
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:১০ AM আপডেট: ২২.১১.২০২৫ ২:০১ এএম

সাতক্ষীরার কালিগঞ্জে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহন জানানো হয়। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন,আমি আমার মা,বোনদের বলতে চাই ৩১ দফার মধ্যে সবচেয়ে বড় উপহারটি হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের পরিবারগুলো ঘরে বসেই ভাতা পাবে। আপনাদের পরবর্তী প্রজন্মের ছেলে, মেয়েরা এই ভাতা ব্যবহার করে লেখাপড়া চালিয়ে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন,৩১ দফায় কৃষকদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। আমার সনাতন ধর্মের ভাইদের জন্য ১৬ নম্বর দফায় রয়েছে তাদের সকল সুযোগ-সুবিধা ও স্বাধীনতার সুরক্ষা। তাই আমি বলবো সম্মিলিত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে আমার সনাতন ধর্মী ভাইরা এই সুযোগ হাতছাড়া করবেন না।আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনা দিয়েছেন, তা এ দেশের মানুষের জন্য নতুন স্বপ্ন। ধানের শীষে ভোট দিন, বিএনপিকে জয়যুক্ত করুন এবং এই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখুন।

জনসভায় প্রধান বক্তা কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলামের,রতনপুর ইউনিয়ন বিএনপি  সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে,রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান আকাশ, সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালিগঞ্জ বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারভেজ, উপজেলা বিএনপি'র সাবেক তথ্য বিষয়ে সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,প্রমুখ।

জনসভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।  বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা-০৩  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close