বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
স্মার্টফোনেই এখন পাওয়া যাবে ভূমিকম্পের আগাম সতর্কতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং এর কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সাধারণত পাওয়া যায় না। তবে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায় কয়েকটি স্মার্টফোন অ্যাপ। এর মধ্যে রয়েছে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম, মাই আর্থকোয়েক এবং মাইশেক। ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই এসব অ্যাপে ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন।

গুগল ২০২০ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটারের মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে গুগল সতর্কবার্তা পাঠায়। ভূমিকম্পের উৎসস্থল, মাত্রা এবং নিরাপদ থাকার নির্দেশনা। সবই জানানো হয় অ্যালার্টের মাধ্যমে। আশপাশের ব্যবহারকারীদের কাছেও দ্রুত সতর্কবার্তা পৌঁছে যায় বলে জানিয়েছে গুগল।

সতর্কবার্তা চালু করতে স্মার্টফোনের সেটিংসে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ নির্বাচন করতে হবে। এরপর ‘আর্থকোয়েক অ্যালার্টস’ অপশন চালু করলেই ঝাঁকুনি অনুভূত হলে ফোন জানিয়ে দেবে।

বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষ ব্যবহার করছেন মাই আর্থকোয়েক অ্যালার্টস ম্যাপ অ্যাপ। এটি একটি ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ, যেখানে বিভিন্ন অঞ্চলের কম্পনসংক্রান্ত তথ্য পাওয়া যায়। অ্যাপটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে’র তৈরি ‘মাইশেক’ অ্যাপ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করে এবং ব্যবহারকারীদের তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়। পাশাপাশি অ্যাপটি সিটিজেন-সায়েন্স প্রজেক্টে তথ্য যুক্ত করে ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার উন্নয়নেও অবদান রাখার সুযোগ দেয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  স্মার্টফোন   এভূমিকম্প   সতর্কতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close