বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউএনওর কক্ষে দেশি অস্ত্রসহ নারী, পরদিন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে, যেখানে প্রতিদিন সেবা নিতে আসা মানুষের ভিড় থাকে, বৃহস্পতিবার দুপুরে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। দপ্তরের দোতলার একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নুপুর আক্তার (৩৫)। তার পরিবারের দাবি, তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী।

বৃহস্পতিবার গৌরনদীর উপজেলা পরিষদে এ ঘটনার ঘটে।
এর আগের দিন বুধবার তিনি দেশীয় অস্ত্র ‘ডেগার’ নিয়ে ইউএনওর কক্ষে ঢোকেন। সেখানেই আত্মহত্যার হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ অফিস সহকারীরা দোতলার কক্ষে ঢুকে নুপুরকে আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের রশিদ সরদারের মেয়ে নুপুর। তার অভিযোগ, মাদকাসক্ত ভাইয়ের নির্যাতন তাকে দীর্ঘদিন ধরেই অসহায় করে তুলেছে। আশ্রয় চাইতে বারবার ছুটে এসেছিলেন ইউএনও দপ্তরে।

কিন্তু সমস্যার সুরাহা হয়নি। তাই ইউএনও অফিসেও এমন সিদ্ধান্ত নেন তিনি।

ইউএনও দপ্তরের কর্মকর্তা জি এম রউফ বলেন, মাদকাসক্ত ভাইয়ের হাতে তিনি (নুপুর) বহুবার মারধরের শিকার হয়েছেন। আত্মহত্যার চেষ্টার আগের দিন বুধবার তিনি দেশীয় অস্ত্র ‘ডেগার’ নিয়ে ইউএনওর কক্ষে ঢোকেন। সেখানেই আত্মহত্যার হুমকি দেন।

আনসার সদস্যরা তাকে বাইরে নিয়ে যায়। সেই ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

স্থানীয়দের দাবি, নুপুর একজন মানসিক প্রতিবন্ধী নারী। 

গৌরনদী মডেল থানার এসআই ওয়ালী উল্লাহ জানান, খবর পেয়ে নুপুরকে থানায় নিয়ে আসা হয়। পরে অফিস সহকারী কবির হোসেন বাদী হয়ে আত্মহত্যার চেষ্টা ও সরকারি কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলা করেন।

মামলার পর আজ শুক্রবার আদালতে তোলা হলে বিচারক নুপুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নুপুর জেলহাজতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনা সম্পর্কে ইউএনও মো. ইব্রাহিম হোসেনের মন্তব্য জানতে তার সরকারি মোবাইলে একাধিকবার ফোন করা হয়, কিন্তু সাড়া পাওয়া যায়নি। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ইউএনও   অস্ত্র   নারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close