সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঢাবির মুজিব হলের গেস্টরুম, রিডিংরুমে দেয়ালঘড়ি স্থাপন ছাত্রদলের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুম, পত্রিকারুম ও রিডিংরুমে দেয়ালঘড়ি স্থাপন করেছে শেখ মুজিব হল ছাত্রদল। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হল প্রশাসনের কাছে মোট ২২টি দেয়ালঘড়ি হস্তান্তর করা হয়। উদ্যোগটি নেন মুজিব হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ।

রিনভী মোশাররফ বলেন, “নতুন বিল্ডিংয়ের রিডিংরুমে কোনো দেয়াল ঘড়ি ছিল না। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ বিষয়ে আবেদন করে আসছিল। বিষয়টি ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ ভাইকে জানানোর পর সিদ্ধান্ত নিয়ে আমরা দ্রুত উদ্যোগটি গ্রহণ করি।”

মুজিব হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ জানান, রিডিংরুম ও পত্রিকারুমের কক্ষগুলোতে সময় দেখার সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়তেন। সে কারণেই পুরো হলে একযোগে দেয়ালঘড়ি লাগানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মুজিব হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ, যুগ্ম আহ্বায়ক মিজবাহ উদ্দিন, তৌহিদুর রহমান তাহসীন, আব্দুল্লাহ আজিম, সাদমান সাকিব শাওন ও শাহীনুর রহমান, হল ছাত্র সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদস্য রিজভী আহমেদ, ছাত্রদল কর্মী গোলাম মুক্তাদির ইরাম, ফয়সাল আহমেদ কবি, ইরফান মৃদুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:  ঢাবি   দেয়ালঘড়ি   ছাত্রদলের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close