বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পুরান ঢাকায় ভূমিকম্পে নিহতদের মধ্যে রয়েছে বাবা-ছেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাবা-ছেলের জুটি রয়েছেন। তারা হলেন হাজি আব্দুল রহিম (৪৭) এবং মেহরাব হোসেন রিমন (১৩)।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে ঢাকার বংশালে একটি ভবনেররেলিং ধসে রক্তাক্ত হন তিনজন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে বংশালের কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে আহত ছয়জনের মধ্য ৩ জন মারা গেছেন। নিহত তিনজনই পুরুষ। হাজি আব্দুল রহিম এবং তার সন্তান মেহরাব হোসেন রিমন সকালে মাংস কিনতে বের হয়। পরে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়। আর নিহত অপরজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।

এ ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।
 
শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত তীব্র ভূকম্পন দেখেননি বলে জানান বাসিন্দারা।
 
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকা। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়।

ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেটের সংযোগস্থলে থাকায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পুরান. ঢাকা. ভূমিকম্প   নিহত   বাবা-ছেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close