সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ভূমিকম্পে চারটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, জানা গেল লোডশেডিং পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত লেগেছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হয়েছে এবং অনেক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।

পিডিবির কর্মকর্তাদের মতে, বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট, এবং আশুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ভূমিকম্পের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু ছিল, তবে সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমানো হয়েছে। এগুলো হলো বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট।

পিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। সেখানে আগুন লেগে যাওয়া, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে দেশের অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   চারটি   বিদ্যুৎকেন্দ্র   বন্ধ   লোডশেডিং   পরিস্থিতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close