বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
যশোরে চার লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম

যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬শ’ টাকা মূল্যের জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সদস্যরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ইব্রাহিম গাজি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। এসময় তার থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক (অতিরিক্তি পুলিশ সুপার) রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে আটক ও ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে, তিনি নিজ বাড়িতেই জাল টাকা তৈরি করেন এবং তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন। একই দিন বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় গণেশপুরে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর ও কালার প্রিন্টার জব্দ করা হয়।

এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  যশোর   জাল নোট   গ্রেফতার ১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close