সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। অনেকেই বলেন, এর তীব্রতা এত বেশি যে তারা আগে কখনও এমন কম্পন দেখেননি।

ভূমিকম্প শুরু হতেই শহরের বহুতল ভবনগুলো থেকে মানুষ দ্রুত রাস্তায় নেমে আসে। অফিস, স্কুল ও বাণিজ্যিক এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়।

মোহাম্মদপুরের বাসিন্দা শায়লা পারভীন বলেন, “আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ মনে হলো মেঝে দুলছে। প্রথমে বুঝতে পারিনি, পরে জিনিসপত্র পড়তে শুরু করলে দৌড়ে নিচে নামি। ২০ বছরের জীবনে এমন কম্পন আগে দেখিনি।”

গুলশানের একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী রফিক মিয়া জানান, “বিল্ডিংটি এতো জোরে দুলছিল যে আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। সবাই চিৎকার করতে করতে নিচে নামছিল।”

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভূমিকম্পটি নিশ্চিত করে বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত বড় কোনো আফটার শকের কোনো তথ্য আমরা পাইনি।”

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চও রাজধানীতে ৫.৬ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার আগে, ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের কাছে রাত ২টা ২৪ মিনিটে আরও একটি ভূমিকম্পের কম্পন ঢাকার কিছু এলাকায় অনুভূত হয়েছিল।



স্বদেশ প্রতিদিন/এমএএম 


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ভূমিকম্প   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close