বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
উপাচার্যের বিরুদ্ধে জামায়াতপন্থী নিয়োগের অভিযোগ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগে জামায়াতপন্থী প্রার্থীদের একচেটিয়া সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জ্যেষ্ঠতার নীতিমালা বিষয়ক কমিটির পুনর্গঠন ও কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, এবং প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপ-রেজিস্ট্রার আমিনুল ইসলামকে তদন্ত কমিটি থেকে অপসারণসহ বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের সাথে দেখা করেন বিএনপিপন্থী সাদা দলের কয়েকজন কর্মকর্তা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতা ফরহাদ হোসাইন।

উপাচার্য দপ্তরের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন প্রশাসনিক বঞ্চনার অভিযোগের সমাধান হিসেবে জ্যেষ্ঠতার নীতিমালা বাস্তবায়ন ও তদন্ত কমিটিতে অভিযোগযুক্ত ব্যক্তিকে না রাখার দাবি জানান তারা। দাবিগুলো উত্থাপনের সময় উভয়পক্ষের মধ্যে উচ্চস্বরে বাক্য বিনিময় হয়, যা মুহূর্তে উত্তেজনা সৃষ্টি করে।

এদিকে উপস্থিত সাবেক ছাত্রদল নেতার দাবি, সাম্প্রতিক নিয়োগগুলোতে জামায়াতপন্থী প্রার্থীদের বিশেষভাবে সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে এখনো বিতর্কিত ও পূর্বের আওয়ামীপন্থী সদস্যদের রাখায় তাদের আপত্তি রয়েছে।

অভিযোগ সম্পর্কে উপাচার্য জাহাঙ্গীর আলম জানান, কর্মকর্তারা বিভিন্ন দাবি উত্থাপন করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। 

তিনি একতরফাভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিটি নিয়োগ বোর্ডে একাধিক সদস্য থাকায় ব্যক্তি পর্যায়ে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। প্রশাসনের মতে, এখন পর্যন্ত কোনো নিয়োগেই বোর্ডে ভিন্নমত পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  উপাচার্য   জামায়াতপন্থী   নিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close