প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:১২ পিএম

সংগৃহীত ছবি
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দেয়ায় আহত হয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙেছে।
এছাড়া হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাইকে দ্রুত ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
হাজী মুহাম্মদ মুহসিন হলের চারতলা থেকেও কিছু শিক্ষার্থী লাফ দেওয়ার কারণে আহত হয়েছেন। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।
ভূমিকম্পের কারণে এ এফ রহমান হলে একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে পড়েছে। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা দিয়েছে।