সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
আইরিশদের ৫ উইকেট হারিয়ে দিন শেষ করল বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে খেলা দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে। এতে বাংলাদেশ ৩৭৮ রানের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে, যা আয়ারল্যান্ডকে ফলোঅনের শঙ্কায় ফেলেছে।

ইনিংসের শুরুতে আয়ারল্যান্ডের ওপেনাররা ভালো শুরু করেছিলেন। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ হয়। স্টার্লিংকে এলবিডব্লু করে প্রথম স্লিপে ক্যাচে নেন খালেদ আহমেদ। বালবির্নি (২১) হন হাসান মুরাদ-এর ঘূর্ণির শিকার। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লু করেন মেহেদী হাসান মিরাজ।

দলের পঞ্চম উইকেট হিসেবে আসে হ্যারি টেক্টরের (১৪) আউট, তার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৯৪ রানে পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড। 

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭৬ রান সংগ্রহ করেছে। মুশফিকুর রহিম খেলেন ১০৬ রানের ইনিংস, আর লিটন দাস ১২৮ রানে তার পঞ্চম শতক পূর্ণ করেন। মিরাজের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ে লিটন শেষ পর্যন্ত ৪৩৩ রানে ৭ উইকেট হারানোর পর সাজঘরে ফেরেন। হাসান মুরাদ ও এবাদত হোসেনের অবদান যোগ হয়ে ইনিংসটি শেষ হয় ৪৭৬ রানে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আইরিশ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close